সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাতিয়ায় ‘জাগলার চর’ দখল নিয়ে জলদস্যু সংঘর্ষে নিহত ৫

 

নোয়াখালীর হাতিয়ায় ‘জাগলার চর’ দখলকে কেন্দ্র করে দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জাগলার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আর চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে হাতিয়ার পশ্চিম পাশে ‘জাগলার চর’ দখল নিয়ে জলদস্যুদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এই সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে হতাহতের এ ঘটনা ঘটে।

এনএনবাংলা/