সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতে এওয়াই.৪.২ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এটি করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা গোত্রের। ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) জিনোম সিকোয়েন্সিং করে সাতজনের নমুনায় এ ধরন শনাক্ত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা বি এস সাতিয়া জানান, গত সেপ্টেম্বরে এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা। এ ছাড়া মহারাষ্ট্রের ১ শতাংশ নমুনাতেও নতুন ধরনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। সেপ্টেম্বরে ইন্দোরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের নেপথ্যে ছিল ডেল্টার এ ধরন। আগস্টের তুলনায় তখন ৬৪ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছিল। আর্মি কলেজে প্রশিক্ষণরত ৪৪ জন সেনা কর্মকর্তা করোনা পজিটিভ হন। এরপরই কর্তৃপক্ষ তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠায়। বি এস সাতিয়া বলেন, এনসিডিসি ১ অক্টোবরের মধ্যে সাতজনের প্রতিবেদন প্রকাশ করে এবং অন্যান্যের প্রতিবেদন প্রকাশ করে ১৬ অক্টোবর। সিএসআইআর ল্যাবরেটরির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেছেন, এটি করোনার আসল ডেল্টা ধরনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক। সুতরাং এটি আরও বেশি বিপজ্জনক।