সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রফি ছাড়াই হয়ে গেল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

 

নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েই আজ শুক্রবার শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর দ্বাদশ আসর। তবে অন্যান্য টুর্নামেন্টের মতো উদ্বোধনী দিনে মাঠে দেখা যায়নি বহুল আলোচিত বিপিএলের ট্রফি—যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন বর্জন করেন দলের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য তারা অভিমান ভেঙে দলে যোগ দেন।

শুরুর দিকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়। পরে বিসিবি জানায়, প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সীমিত আকারে উদ্বোধনী আয়োজন হবে।

আজ বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। পরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সব আয়োজন থাকলেও মাঠে অনুপস্থিত ছিল বিপিএলের ট্রফি। জানা গেছে, ট্রফিটি বিদেশ থেকে আনার কথা থাকলেও উদ্বোধনের আগে তা দেশে পৌঁছায়নি। এই কারণেই এবারের বিপিএলে উদ্বোধনের আগে প্রচলিত ক্যাপ্টেনস ডে আয়োজনও করা হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে চলমান ম্যাচ শেষে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে প্রায় ৪৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি ও বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। প্যানেলে রয়েছেন—ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

সব মিলিয়ে ট্রফি ছাড়াই, নানা সংকট ও সমালোচনার আবহে শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর—যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

এনএনবাংলা/