সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের খালাতো ভাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি:

‎নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় নীলফামারী জেলা বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শাহরিন ইসলাম তুহিনকে পরিচিত করা হচ্ছে।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা ও সাধারণ সম্পাদক নুর আলম। উক্ত সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সদস্য সোহেল পারভেজ, জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নীলফামারী জেলা যুবদল নেতা আল নোমান কল্লোলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।