সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে ৫লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়রের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশী করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।

এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পনির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা মাত্র। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিকের সন্ধান পাননি কর্তৃপক্ষরা। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানাগেছে।