সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা: থানায় এসে আত্মসমর্পণ করল ছেলে

রংপুর ব্যুরো:

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল  সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম লুলু মিয়া (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।