সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Oplus_131072

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় মোঃ মস্তফা বেপারী নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মস্তফা বেপারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগের সাবেক সাধারন সম্পাদক। আজ সোমবার তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, আ.লীগ নেতা মস্তফা বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনার দায়ে রোববার রাতে তাকে পৌর এলাকার ভুরঘাটার একটি আরত থেকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। পরে তাকে সন্ত্রাসী বিরোধী  মামলায় গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এআই) পল্লব জানান, মস্তফা বেপারীকে সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।