সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’

 

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রাজধানী ঢাকা থেকে চালকদের জীবিকা ও পরিবারের কথা না ভেবে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে ফেলা সম্ভব নয়।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আফতাব নগরে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং প্রজেক্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশাকে সম্পূর্ণভাবে বন্ধ না করে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চালকদের জীবিকা ও পরিবারের কথা বিবেচনা করে ঢাকার রাস্তা থেকে এগুলো তুলে ফেলা সম্ভব নয়। তবে চলাচলকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।”

তিনি আরও জানান, সড়কে যত্রতত্র গাড়ি থামানো বন্ধ করা হবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত রেখে ও নগরকে নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে ই-রিকশা প্রকল্প শুরু করা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পরবর্তীতে ধাপে ধাপে পুরো শহরে ই-রিকশার চলাচলের ব্যবস্থা করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ