সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন

শাহরাস্তি প্রতিনিধি:

দেশসেরা মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিবারের ৩০তম শাখা শাহরাস্তি মিশন পাবলিক স্কুল এর শুভ উদ্ভোধন হয়েছে।

৩ জানুয়ারি (শনিবার) স্কুলের অস্হায়ী অডিটোরিয়ামে পিপুলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ জি এম শামীম উদ্দিনের সঞ্চালনায় ও ইন্জিঃ এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর একাডেমীর প্রিন্সিপাল আলী আজগর মিয়াজী, প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন, খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কুমিল্লা জোনাল হেড গোলাম রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী হাজী আবু তাহের, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়ন সহ-সভাপতি সজল পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গাজী মোঃ জহিরুল ইসলাম, সবক প্রদান করেন খিলাবাজার জামে মসজিদের খতিব মাওঃ আবুল কাশেম, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ শফিকুর রহমান যুক্তিবাদী।

এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সামাজিক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।