সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

 

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকা এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

এনএনবাংলা/পিএইচ