সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মোস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ–ভারত টানাপোড়েন বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

 

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ভারতের সঙ্গে যে কূটনৈতিক ও ক্রীড়াভিত্তিক টানাপোড়েন তৈরি হয়েছে, তার কোনো প্রভাব বাংলাদেশ–ভারত বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি আমার দিক থেকে দেখছি না যে এটা কোনো অর্থনৈতিক বিষয়। যেটা দরকার আমাদের, সেটা আমরা পুরোপুরি র‍্যাশনাল ওয়েতে সিদ্ধান্ত নিচ্ছি। অর্থনৈতিক বিষয়ে, অন্তত আমাদের কেনাকাটার ব্যাপারে, এসবের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।’

সামনে নির্বাচন ও রাজনীতিতে এই ইস্যুর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘না, না। আপনি প্রেক্ষিতটা দেখেন। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি—এটা আপনি স্বীকার করবেন। এটা তো একটা স্পোর্টস। আমরা তাদের অ্যাম্বাসেডর বলি, তাই না?’

ক্রিকেটার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এত একজন ভালো প্লেয়ার, একজন বিখ্যাত প্লেয়ার যাবে—এবং যারা তাকে নিয়েছে, তারা টেকনিক্যাল রিজনের কারণে নিয়েছে। দয়া-দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয়নি।’

এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল—অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারতের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ইস্যু দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

এনএনবাংলা/