সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিএসটিআই জরিমানা ৪০ হাজার টাকা

রংপুর ব্যুরো:

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে হোয়াইট ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে লোগো ব্যবহার করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত অভিযানে হোয়াইট ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে লোগো ব্যবহার করে পণ্যটি উৎপাদন ও বাজারে বিক্রয় -বিতরণ করায় আসিফ বেকারী,সাজাপুর,  মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৪০ হাজার  জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন মোরসালিন , বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় । প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট),বিএসটিআই বিভাগীয় কার্যালয়।