সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

ছবি: সংগৃহীত

 

জানুয়ারি মাস জুড়েই দেশে শীতের দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে। খবর বিবিসি বাংলা।

এছাড়া দেশের অন্তত দশটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত‍্য প্রবাহ বইছে, যা আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তরের জেলা রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলায় কনকনে শীতের আবহের মধ্যেই গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বিবিসি বাংলাকে বলেন, ‘সূর্যের আলোর কারণে ৮ জানুয়ারির পর থেকে মানুষের মধ্যে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে রাতে শীতের তীব্রতা খুব একটা কমার সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘আগামী চব্বিশ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে কুয়াশার কারণে মানুষের মধ্যে শীতের অনুভূতিটা বেশিই থাকবে।’

এনএনবাংলা/