সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিউ ইস্কাটনে গণসংহতি আন্দোলন হাতিরঝিল থানার প্রতিনিধি সভা সম্পন্ন

 

সম্প্রতি  রাজধানীর নিউ ইস্কাটনে গণসংহতি আন্দোলন-এর উদ্যোগে হাতিরঝিল থানার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব মাহবুব রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

প্রতিনিধি সভায় সংগঠন নির্মাণ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সৈকত আরিফ। তিনি বলেন, গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে শক্তিশালী ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সময়ের দাবি।

সভা শেষে প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে হাতিরঝিল থানার ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি অনুমোদন দেওয়া হয়। সাংগঠনিক দিকনির্দেশনা প্রদানকালে মাহবুব রতন বলেন, গণমানুষের স্বার্থ রক্ষায় একটি কার্যকর বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে নতুন নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।