সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার

রুপগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে ৬৭ ব্যারেল

সয়াবিন তেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস সেনাদল মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল দশটার দিকে এই অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়। এবং তার প্রতিনিধির মাধ্যমে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে। তবে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এই ৬৭ ব্যারেল ভোজ্য তেল চোরাই ভাবে সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল

স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফয়েজ নামক ব্যক্তি। অনেকেই বলছেন এগুলো সরকারিভাবে সাধারণ মানুষের নিকট স্বল্পমূল্যে বিতরণের জন্য টিসিবি কে সরবরাহকৃত তেল। চোরাই ভাবে মজুদকৃত এই ভোজ্য তেলের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সাধারণ মানুষের জন্য সরবরাহকৃত সরকারি খোলা বাজারের তেল গোপনে মজুদ করার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।