Skip to content

LIVE 90'+4'
Ecuador
0-0
Curaçao
Source: ESPN

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুর জেলার মিঠাপুকুর থানায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, র‌্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।গতকাল মঙ্গলবার র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম এবং আরিফুল ইসলাম উভয়েই পূর্ব পরিচিত। গত ২৭ ডিসেম্বর/২০২৫ তারিখে আরিফুল কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়ীর শয়ন কক্ষে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আরিফুল আত্মগোপনে ছিলো।

উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি/২৬ সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিএসসি এবং র‌্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপির কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন খোর্দ্দ নারায়নপুর এলাকার মনছুর আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।