সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১২ দিন ধরে নিখোঁজ থাকা হোসেনপুর গ্রামের দরিদ্র অটোচালক আলাউদ্দিন(৩৫)এর  অর্ধগলিত লাশ সোমবার(১২ জানুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন বুড়ি নদী মোহনা খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এই

মর্মান্তিক ঘটনায় মুরাদনগর ও দেবীদ্বার উপজেলা পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ি নদী মোহনা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে।

নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। বাবাকে হারিয়ে সন্তানের হৃদয়বিদারক আর্তনাদে যেন আকাশও ভারী হয়ে উঠেছে। ঘটনাস্থলে স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে বেদনাবিধুর।

পরিবারর সূত্রে জানাযায় গত (১ জানুয়ারি) সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে নি‌য়ে যান। মেরামতের একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এখন যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকেই অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দেবিদ্বার থানায় একটি জিডি করা হয়।

আলাউদ্দিনের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর শাশুড়ী নিয়ে কোথায় দাঁড়াব? ওদের ভবিষ্যৎ কী হবে?

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কাল সকালে মর্গে  পাঠানো হবে। তাকে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। সে অটোরিকশা চালক দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। ১২ দিন আগে যেহেতু দেবীদ্বার থানা সাধারণ ডায়েরি হয়েছে সেই থানায় মামলা দায়ের হবে।