সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রাজনীতিতে নবাগতরা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,  রাজনীতিতে নবাগতরা  দায়িত্বনজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন । কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ  বিএনপির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা অহেতুক প্রশ্নবিদ্ধ করতে এবং জাতীয় নেতাদের বিরুদ্ধেও উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারা। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ তারেক রহমানের যুগান্তকারী কর্মসূচিকে সমর্থন ও সমাদৃত করছে । জনও সম্পৃক্ত ও জন সমাদৃত এসব কর্মসূচীর বিরুদ্ধে কথা বলে  জন বিরোধীর তকমা নিজেদের গায়ে লাগাবেন না।

আজ (১৪ জানুয়ারী) বিকেলে হালুয়াঘাট সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামে নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও ভোটাধিকার হরণের প্রতিবাদ থেকেই আমাদের রাজনীতি। তাই প্রতিটি কর্মীকে মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে  হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সাহসিকতার সাথে নির্বাচনী মাঠে থাকতে হবে। তিনি বলেন তৃণমূলের নেতাকর্মী ও জনগণের  ঐক্য, সততা ও সাংগঠনিক শক্তিই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে সফল করতে হবে।

হাজী আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা শাসুল হক, স্থানীয় ব্যবসায়ী জহিরুল হক, ইউসুফ আলী ,আব্দুর রজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন ।