সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চিন্ময় কৃষ্ণসহ সব আসামির বিচার শুরুর আদেশ

 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হক এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়।

আলোচিত এই হত্যা মামলা চলতি বছরের ৭ জানুয়ারি মহানগর দায়রা জজের আদালত থেকে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি ও কে সি দে রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের প্রধান প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন। এ সময় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদমাধ্যমকর্মীদের পরিচয়পত্র যাচাই করে আদালত প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি টহল দল আদালত এলাকায় এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের আদালত নাকচ করে তাকে কারাগারে পাঠানোর পর বিক্ষোভের ঘটনা ঘটে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এনএনবাংলা/পিএইচ