সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার

জয়পুরহাট প্রতিনিধিঃ

সংসদ নির্বাচনে জয়পুরহাট – ২ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন  স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে  লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি অনুগত্য হয়ে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আরো জানাচ্ছি কালাই – ক্ষেতলাল – আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী আসনের সাধারণ ভোটারদেরকে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য যে, জয়পুরহাট -২ আসন কালাই – ক্ষেতলাল  আক্কেলপুর নির্বাচনী আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় অনুগত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।