সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক

জয়পুরহাট প্রতিনিধিঃ

যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হা – না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে  সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এসব কথা বলেন —

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সভাপতিত্বে, বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

সিংক – ফারুক ই আজম বীর প্রতীক, উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।