সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে লোকাল বাসে চড়তে কাটবে হবে ই-টিকিট

 

ঢাকা ও শহরতলীর রুটে চলাচলকারী সব বাসে যাত্রীদের এখন থেকে ই-টিকিট কেটে যাতায়ত করতে হবে। সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এটি পুরোদমে কার্যকর হবে।

ই-টিকিটিং ব্যবস্থার উদ্বোধন

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ই-টিকিটিং ব্যবস্থায় কারিগরি সহায়তা দিচ্ছে আরবানমুভ টেক।

কীভাবে চলবে ই-টিকিটিং

আরবানমুভ টেকের এমডি জুনায়েদ আবদুল্লাহ জানান, ঢাকার ৮০০’র বেশি বাসস্টপে কিউআর কোড বসানো হবে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকিট কাটতে পারবেন। স্মার্টফোন ব্যবহার না করা যাত্রীদের জন্য সাড়ে তিন হাজারের বেশি টিকিট মাস্টার থাকবেন, যাদের কাছ থেকেও ই-টিকিট সংগ্রহ করা যাবে।

যাত্রীদের জন্য পালনীয় নিয়ম

  • সংবাদ সম্মেলনে ই-টিকিটিং ব্যবস্থায় কয়েকটি বাধ্যতামূলক নিয়ম তুলে ধরা হয়—
  • সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে ও নামাবে।
  • যাত্রীদের অ্যাপ বা ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে হবে।
  • সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না। শিক্ষার্থীদের জন্য আগের মতোই অর্ধেক ভাড়া কার্যকর থাকবে।

কী সুফল মিলবে

সাইফুল আলম বলেন, “এই পদ্ধতি কার্যকর হলে রাস্তায় যানজট কমবে, অসম প্রতিযোগিতা বন্ধ হবে, দুর্ঘটনা হ্রাস পাবে, যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত হবে এবং সড়কে গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধ হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরওয়ার হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান এবং ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এনএনবাংলা/