সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে সুযোগ পাবে স্কটল্যান্ড

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে। অন্যথায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। আজ সোমবার এএফপি ও ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং ম্যাচগুলো টুর্নামেন্টের অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে আইসিসিকে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার সময় বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এবং একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তাদের জায়গায় সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে বাদ পড়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ড।

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

আইসিসির সঙ্গে আলোচনার সময় বিসিবি গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দিয়েছিল।

এর আগে, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলে।

সব মিলিয়ে, ভারতের ভেন্যুতে খেলা নিয়ে অনড় অবস্থানে থাকায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

এনএনবাংলা/