সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবাসন প্রকল্পে ‘অনিয়ম’: রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের একটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের বিরুদ্ধে মামলা করেছে।

দুদকের অভিযোগ, প্রকল্পটি গড়ে তুলতে ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে আদালতের দেওয়া স্থিতিবস্থা ‘অমান্য করে’ অবৈধভাবে ভূমি ব্যবহারের ছাড়পত্র, বিশেষ প্রকল্প, নকশা ও নির্মাণ অনুমোদন নেওয়া হয়েছে। এছাড়া সরকারি খাস জমি ‘অবৈধভাবে’ ব্যবহারের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সংস্থার উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেছেন।

মামলায় চেয়ারম্যান ছাড়াও রূপায়ণ হাউজিং এস্টেটের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

এনএনবাংলা/