সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে দুদকে তলব

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য তলব করেছে।

সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম সোমবার ( ২৬ জানুয়ারি) সাংবাদিকদের জানান, আগামী বৃহস্পতিবার দুই দফা নোটিশে আজিজ খানকে দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য তলব করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, “নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে, বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।”

একই সঙ্গে সামিট গ্রুপের শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্রও দুদক চেয়ে নিয়েছে।

চব্বিশের আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে না থাকা আজিজ খান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। সিঙ্গাপুরের নাগরিকত্বপ্রাপ্ত তিনি দেশের বাইরে থাকায় দীর্ঘদিনে তার দেশে আসার খবর পাওয়া যায়নি।

দুদক সামিট গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজিজ খানকে জিজ্ঞাসাবাদে নোটিশ পাঠানো হয়েছে।

এনএনবাংলা/