সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা ঠেকাতে সাময়িক লকডাউন

অনলাইন ডেস্ক :

অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে সপ্তাহব্যাপী লকডাউনের আওতায় থাকতে হচ্ছে।
নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার লকডাউনের নির্দেশ জারি করে।
রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মেলবোর্ন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আশেপাশের বাসিন্দাদের মধ্যরাত থেকে আগামী সাতদিন ঘরে অবস্থান করতে হবে। কারণ করোনার সংক্রমণ দ্বিগুণ হয়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
মারলিনো বলেন, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে।
এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।
মহামারি শুরুর পর এই নিয়ে চতুর্থবারের মতো মেলবোর্নে লকডাউন জারি করা হলো। গত বছর এই শহরে চারমাস পর্যন্ত লকডাউন জারি ছিল।