সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে স্যান জোসের রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছেন।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো টুইটারে জানান, শহরের প্রধান বিমানবন্দরের কাছে সান্তা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটি পরিচালিত রেল ইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে। এখন আর কোনো হুমকি নেই এবং রেল ইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের শহরের জন্য একটি ভয়াবহ দিন। এমন দিন যেন আর না আসে।’ খবর বিবিসি ও এএফপির

হামলাকারী ট্রান্সপোর্টেশন সাবেক অথরিটির কর্মী। হামলার আগে তিনি নিজের বাড়িতে আগুন দেন বলে লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়।

সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, গুলির শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এ ছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন, তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র স্যাম জানান, গুলিতে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩০টি বড় ধরনের বন্দুক হামলার (মাস শুটিং) ঘটনা ঘটেছে। কোনো হামলায় চারজন বা তার বেশি লোক মারা গেলে তাকে দেশটিতে মাস শুটিং বলা হয়।