সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কুমিল্লার কটকবাজারে পুকুর সেঁচে র্যাবের অস্ত্র উদ্ধার  

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার সদর উপজেলায় কটকবাজার এলাকায় পুকুর সেঁচে উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল, ১টি রিভলবার,  ২টি ওয়ান শুটার গান বিপুল পরিমান দা ছুরি ও চাইনিজ কুড়াল ও বেশ কিছু গুলি। গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার সকালে র্যাব কটকবাজার গ্রামে ভোর বেলা থেকে এই অভিযান চালায়। বেশ কয়েকটি পিস্তল – বন্দুক এবং দুইটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
কটক বাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে শ্যালো মেশিন দিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরিয়ে নেয়া হয়।
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। নির্বাচনের নাশকতার উদ্দেশ্যে এতগুলো এখানে রাখা হতে পারে হলেও ধারণা তাদের।