সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভোলা-৩ আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লালমোহন (ভোলা) সংবাদদাতা :

১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ( লালমোহন- তজুমদ্দিন) ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা -৩ লাখ ৮৮ হাজার ৫৫০,  মোট, বৈধ ভোট ২ লাখ   ১২ হাজার ১৫৩  । বাতিলকৃত ভোট ৫ হাজার ৭ শত ৪৮, কাষ্টিং ভোটের ৮ভাগের একভাগও না পাওয়ায় ৬ প্রার্থীর মধ্যে তাদের ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানাযায় । ৮ভাগের একভাগে ১৬ হাজার ৯৭০.৮ ভোট হয়। তাদের প্রাপ্ত ভোট হচ্ছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৮%

পোস্টাল ভোট গননা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র ১২০, ফলাফল প্রাপ্ত মোট ভোট কেন্দ্র ১১৯ টি।

১। মাও. মোসলেহ উদ্দিন (হাতপাখা) ৭ হাজার ২শ ৫৫ ভোট

২। মাও. কামাল উদ্দিন (লাঙ্গল) ৭শ ৮৯ ভোট

৩। এ্যডভোকেট রহমত উল্যাহ সেলিম (হেলিকপ্টার) ৫শ ০৮ ভোট

৪। তৈয়বুর রহমান আকিত (ট্রাক) ২শ ৬০ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম ১ লক্ষ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত বিডিপির প্রার্থী মুহা :  নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭ হাজার ৩শ ৫১ ভোট।  জাতীয় পার্টির মাও. কামাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হয়ে জামানত বাজেয়াপ্ত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মোঃ শাহ আজিজ জানান,

যেহেতু উক্ত প্রার্থীরা সরকারি নিয়মের চেয়ে কম ভোট পেয়েছে সে কারনে তাদের জামানত হারাবে।