সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

 

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসন প্রস্তুতি প্রায় সম্পন্ন। বর্তমানে মন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে তাদের পছন্দ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ মাস সরকার জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে বের করে নতুন গতিপথে নেওয়ার প্রয়াস চালানো হয়েছে এবং নিজেদের কাজের বিষয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা অব্যাহত রয়েছে।

দুর্নীতি সংক্রান্ত টিআইবির প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, এ বিষয়ে টিআইবিকেই জিজ্ঞেস করা উচিত। তার মতে, জনগণের আলোচনা ও টিআইবির প্রতিবেদনের অবস্থান এক নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে।

তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কিছু জায়গায় সংস্কার এখনো সম্পূর্ণ হয়নি, তবে সেগুলোও শিগগির সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ