সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা

 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই লাখ টাকা নিয়ে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন (৪৫)। নিখোঁজ নাসির উদ্দিন উপজেলার কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। ঘটনায় পরিবারের সদস্যরা অপহরণের আশঙ্কা করছেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচকিত্তা নতুন বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার দুপুরে প্রায় দুই লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজে কোম্পানীগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নাসির উদ্দিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

ভাই বাবুল জানান, নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বুধবার সকালে একটি ফোন নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় ফেইসবুকে নিখোঁজ সংবাদ ব্যক্তি নাছির উদ্দীন কে আশুগঞ্জ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, অর্থের লোভে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে থাকতে পারে।

মুরাদনগর থানা ওসি হাসান জামিল খাঁন বলেন, পাঁচকিত্তা নতুন বাজার থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে নবীপুর বাজার এলাকায় তার সর্বশেষ মোবাইল লোকেশন শনাক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওই ফোন নাম্বার সূত্র ধরে খোজখবর নেওয়া হচ্ছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি নাসির উদ্দিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে মুরাদনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-১১৪২৬১) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।