Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

নাসিরনগরে রমজানে বাজার মনিটরিং: চার ব্যবসায়ীকে জরিমানা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল এবং সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। এসময় ৪ ব‍্যবসায়ীকে জরিমানা করা হয়।

যথাযথ ভাবে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ধারায় চার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংয়ে নাসিরনগর থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান,নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ‍্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংস বাজার তদারকি করার পাশাপাশি পণ্যের মূল্যতালিকা টাঙানোসহ ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা হচ্ছে ।  বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেন মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।