সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রমজানে ব্যাংক লেনদেন বিকেল আড়াইটা পর্যন্ত

 

পবিত্র রমজান মাস শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজান উপলক্ষে ব্যাংক লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যাবে।

তবে লেনদেন শেষ হলেও অফিস-পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ সময়ে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত।

সম্প্রতি এ সংক্রান্ত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, রমজান মাসে ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে যেখানে লেনদেন চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিও নতুন সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।

রমজান মাস শেষ হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে আবার স্বাভাবিক সময়সূচি চালু হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/