সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ : আহত-২১

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুজন বাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২১ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানপ ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর এলাকার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে ১ঘন্টা যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত এবং আহত হন অন্তত ২১ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারন যারা আহত হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কারো পরিচয় মেলেনি।