সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নীলফামারীতে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার

 

নীলফামারী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., সকাল ১১টায় নীলফামারী জেলা প্রশাসন জেলার “বড় বাজার” এলাকায় সরেজমিন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে।

মনিটরিংকালে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি ও মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। বিক্রেতাদের সংরক্ষিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, রমজান মাসে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।