Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য

নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল—২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধনকালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসমীর আমীর বিরোধী দলীয় নেতা

ডা. শফিকুর রহমান এর নির্দেশনায় নড়াইল পৌরসভাসহ নির্বাচনী এলাকায় ‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হলো। এসময় জেলা হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার (

আর এমও) সুজল বকসী, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

তিনি আরো বলেন, নড়াইল একটি ছোট জেলা হলেও এখানে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাঁদের যথাযথ সেবা নিশ্চিত করতে ২শ’ ৫০ শয্যার হাসপাতালের অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু জটিলতা ও জনবল সংকটের কারনে এখনো এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ

সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি। সেই জায়গা থেকে রোগী, চিকিৎসক, কর্মকর্তা—কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে নড়াইল সদর হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।