সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ডাসারে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার(২১ ফেব্রুয়ারি)বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের সোবাহান নপ্তির দুই ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)। জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রু তার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতি পক্ষের লোকজন। পরে গুরুতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। ১৮ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মা রা যান তিনি। মাদারীপুররের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আব্বাস চৌধুরী হ ত্যা র ঘটনায় নি হ তে র বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আক্কেল নপ্তি ও সাদ্দাম নপ্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত  রয়েছে।