সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ডলার

 

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৩ কোটি (২.১৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে এসেছে প্রায় ১২ কোটি ডলার। এই ধারা অব্যাহত থাকলে দিনসংখ্যা কম হওয়া সত্ত্বেও মাস শেষে মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তথ্য অনুযায়ী, এর আগে টানা দুই মাস, ডিসেম্বর ও জানুয়ারিতে—৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত বছরের ফেব্রুয়ারির একই সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছিল ১৬৭ কোটি ডলার। সে তুলনায় এবার বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হার ২৭ দশমিক ৫৩ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৫৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৭৬৩ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৯৩ কোটি ডলার বা ২২ দশমিক ২৯ শতাংশ।

উল্লেখ্য, গত অর্থবছরে মোট রেমিট্যান্স বেড়েছিল ৬৪২ কোটি ডলার, যা প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ।

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড রয়েছে গত বছরের মার্চে—৩৩০ কোটি ডলার। রমজান ও ঈদকে কেন্দ্র করে ওই মাসে প্রবাসীরা বিপুল অঙ্কের অর্থ পাঠান।

এরপর গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স বৃদ্ধির বড় কারণ হিসেবে নির্বাচন ও রোজাকে সামনে রেখে প্রবাসীদের অর্থ প্রেরণ বাড়াকে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থপাচার ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ায় হুন্ডি প্রবণতা কমেছে। ফলে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা গত ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

এনএনবাংলা/