সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কালকিনিতে আ.লীগের কার্যালয়ে ঢুকে কেক কাটলো নিষিদ্ধ ছাত্রলীগ

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

জয় বাংলা শ্লোগান দিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে কেক কাটলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। শনিবার গভীর রাতে কয়েকজন ছাত্রলীগের কর্মীরা মিলে কেক কেটে জয়বাংলা শ্লোগান দিয়ে বের হয়ে যায়। পরে রাতেই ওই ছাত্রলীগের কর্মীরাই ওই কেক কাটার ভিডিও তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে দেয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানাগেছে, দীর্ঘ ১৮ মাস কালকিনি উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিগত দিনে ওই কার্যালয়ের কাছে কোন প্রানিও যেতে পারেনি। কিন্তু শনিবার গভীর রাতে হঠাৎ করে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রিতর নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগের কর্মী সমর্থকরা মিলে আ.লীগের কার্যালয়ের তালা খুলে প্রবেশ করে। পরে তারা ওই দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়ালে লাগিয়ে দেয় এবং কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করে। এসময় তারা জয়বাংলা ও জয় বঙ্গবন্ধুর শ্লোগান দেয়। পরে তারা ওই দলীয় কার্যালয় থেকে দ্রুত সটকে পড়ে। এ শ্লোগান ও কেক কাটার ভিডিও নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ পলাশসহ অনেকেই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, গভীর রাতে হঠাৎ করেই আ.লীগ অফিসে কিছু ছাত্রলীগের কর্মীরা দ্রুত ঢুকে, আবার দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে।