সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নাসিরনগরে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে ইউএনও‍‍`র অভিযান,একজনকে দেড় লাখ টাকা জরিমানা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সিএনজি স্ট‍্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মামুন ব্রিকস ফিল্ডের মালিক পক্ষ অমর মিয়াকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং টপসয়েল ভর্তি ৫টি ট্র‍্যাক্টর জব্দ করা হয় ।

এ অভিযানে নাসিরনগর পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন ।

এসময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার  আইন, ২০২৩ এর ১১ ও ১২ ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে

অমর মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা  অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি  ট্রাক্টর জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ইউএনও শাহীনা নাছরীন  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে  সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।