সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু!

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

ইতালির মিলান শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে আহাজারি। আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এলাকা ও

পরিবার সূত্রে জানাগেছে, সংসারের হাল   ধরার জন্য ও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল বেপারী। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইতালির মিলান শহরের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত

হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত  উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায়  সোমবার সন্ধ্যায় মারা যান। এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতের চাচাতো ভাই বিএম

রতন বেপারী জানান, অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল বেল্লাল। পরিবারের জন্য কিছু করার আগেই সব শেষ হয়ে গেল। পরিবারটির সব স্বপ্ব মিথ্যা হয়ে গেল। এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।