সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কক্সবাজার শহরে গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

 

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে বুধবার রাত ৮টার দিকে প্রথমে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পাম্প ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। রাত ১২টার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দমকল বাহিনীর ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাম্পসংলগ্ন প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বিস্ফোরণের পর কলাতলী বাস টার্মিনাল থেকে শহরের বাইপাস সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এনএনবাংলা/