সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর

 

কথার চেয়ে কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর মোস্তাকুর রহমান। দেশের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করে জানান—এ মুহূর্তে বক্তব্য নয়, কাজই হবে তাঁর প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, “কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, আগে কাজ শুরু করি—তারপর কথা বলা যাবে।”

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। সেখান থেকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে এসে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে বুধবার বিকেলে সরকার তাঁকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ প্রজ্ঞাপন জারি করে তাঁর নিয়োগ নিশ্চিত করে। একই সঙ্গে ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন।

পেশাগত জীবনে তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সদস্য এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। নারায়ণগঞ্জে অবস্থিত হেরা সোয়েটার্স একটি পরিবেশবান্ধব কারখানা হিসেবে পরিচিত।

এনএনবাংলা/পিএইচ