সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের বিপ্লবী গার্ড প্রধান ও খামেনির উপদেষ্টা নিহত

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানিয়েছে, ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূর্বসূরি নিহত হওয়ার পর মোহাম্মদ পাকপুর আইআরজিসির কমান্ডার-ইন-চীফ হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের আগে তিনি টানা ১৬ বছর আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দেন।

ইরান-ইরাক যুদ্ধের সময় পাকপুর আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আলী শামখানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি হিসেবেও দায়িত্বে ছিলেন।

পাকপুর ও শামখানি—দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

এনএনবাংলা/