Skip to content

Upcoming
Austria
0-0
Jordan
Source: ESPN

জাতীয় সংসদের চিফ হুইপ হলেন মিয়ানুর উদ্দিন আহমেদ অপু

ডামুড্যা (শরীয়তপুর ):

শরীয়তপুর ৩( ডামুড্যা, গোঁসাইরহাট ,ভেদেরগঞ্জ) ,আসনের আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু কে এয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাবেক এপিএস ছিলেন। শরীয়তপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশ ক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিপ হয়ে ও হুইপড়া আজ মঙ্গলবার শপথ নিতে পারেন। গতকাল পৃথক প্রজ্ঞাপনে বিএনপি’র দলীয় শরীয়তপুর ৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সর্বশেষ এয়োদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসন থেকে আবারো এমপি নির্বাচিত হন তিনি।