সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, দুইজনকে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় গুলি ছুড়ে দুইজনকে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সুর্খ রাউদ জেলার এ ঘটনায় হামলাকারীরা নিজেদের ‘তালেবান’ বলে পরিচয় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১০ জন। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, তিন হামলাকারীর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসলামিক আন্দোলনের জন্য এমন হামলা চালানোর কথা অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, গত শুক্রবার রাতে সুর্খ রাউদ জেলায় চারটি জুটির এক সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় তালেবান নেতাদের কাছ থেকে তারা রেকর্ড করা সঙ্গীত বাজানোর অনুমতি নিয়েছিলেন। তারপরও হামলা চালানো হযেছে। রাতে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ এক দল মানুষ এসে গান বন্ধ করতে বলেন। তবে সেখানে থাকা লোকজন তার প্রতিবাদ করলে গুলি ছোঁড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। একের পর এক শহর দখলের পর গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর সরকার গঠনের কথা ঘোষণা করে তারা। আগের বার ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল,তখন দেশটিতে সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার ক্ষমতা নিয়ে এমন কোনও নির্দেশনা এখনও পর্যন্ত দেয়নি তারা।