সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কালকিনিতে অনিয়মের অভিযোগে দুটি ক্লিনিককে শাস্তি প্রদান

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ক্লিনিককে শান্তি প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন। জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফউল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসয়ম অনিয়মের অভিযোগে পৌর এলাকার ভূরঘাটা নিরাময় ক্লিনিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই সময় আলাউদ্দিন হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলাউদ্দিন হাসপাতালে অভিযান পরিচালনাকালে কাউকে পাওয়া যায়নি তবে সেখানেও প্রচুর অনিয়মের প্রমাণ থাকায় ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফউল আরেফিন বলেন, অনিয়মের অভিযোগে দুটি ক্লিনিককে শাস্তি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের ধরা হবে।