সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যাওয়ার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে কয়েকদফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী এবং তাদের মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ব্যবহার করে আসছে। আল-তানফ শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর দেইর আয-যাওয়ার শহরের কাছে এই ঘাঁটিতে বিস্ফোরণে ঘটনা ঘটলো। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ ওয়েবসাইট সাবেরিন জানিয়েছে, গত (শনিবার) সন্ধ্যায় দেইর আয-যাওয়ার প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটিতে চার দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি তবে সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের কেউ হতাহত হয় নি বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসে এই ঘাঁটিতে আরো একদফা হামলা হয়েছিল। পার্সটুডে