সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

চিলমারিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারিতে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে চিলমারীতে অবস্থিত ১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন  লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে কিসামতবানু মৌজার বালাবাড়িতে মেসার্স ওয়ারেস ব্রিকসকে এক লাখ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামো স্কেভেটর দিয়ে ভেঙ্গে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এসময় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।

এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ,বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।