সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

যশোরে র‍্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ সুলতান গাজীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুলতান গাজী আড়পাড়া গ্রামের জাফফার গাজীর ছেলে। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১২টি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ অভয়নগর থানায় মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র, নাশকতা ও মাদকবিরোধী অভিযান র‍্যাবের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।